Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘খেলাঘর’ সম্মাননা পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত-কোরিওগ্রাফি সোহাগ 
Friday March 13, 2020 , 7:00 pm
Print this E-mail this

বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচ নিয়ে যাত্রা শুরু করেন ইভান শাহরিয়ার সোহাগ

বরিশালে ‘খেলাঘর’ সম্মাননা পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত-কোরিওগ্রাফি সোহাগ


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঐতিহ্যবাহী বরিশালের জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর। এই সংগঠনটি রবিবার আশ্বিনী কুমার হলে আয়োজন করে খেলাঘর বরিশাল জেলা সম্মেলন ও শিশু সমাবেশ-২০২০। এ উৎসবের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এ শ্রেষ্ঠ নৃত্যপরিচালক পদক লাভ করায় ইভান শাহরিয়ার সোহাগকে জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর সম্মাননা প্রদান করে। এ প্রসঙ্গে সোহাগ বলেন, যেকোনো অর্জনই কাজের উৎসাহ বাড়ায়। ‘খেলাঘর’ সম্মাননা পেয়ে আমি সত্যিই অনেক আনন্দিত। ভালো কাজের ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই। বর্তমানে দেশের জনপ্রিয় শিল্পীদের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ। দেশের পাশাপাশি এখন ওপার বাংলায়ও কোরিগ্রাফি করছেন তিনি। চার বছর বয়স থেকে নাচের সঙ্গে নিজেকে যুক্ত করেন ইভান শাহরিয়ার সোহাগ। বরিশালের খেলাঘর শিশু সংগঠন থেকে নাচ নিয়ে যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে দেশীয় নাটক-চলচ্চিত্র শিল্পীদের কোরিওগ্রাফি করছেন সোহাগ। এরইমধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী