Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৯, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা 
Thursday October 17, 2024 , 3:39 pm
Print this E-mail this

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার আহ্ববান

বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে বরিশালের পাইকারি বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (অক্টোবর ১৭) দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানা হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও রশিদ আছে কিনা সেটা যাছাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করন। অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এছাড়া নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়া মরিচ ও হলুদের দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখার অপরাধে চারটি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা