Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আল্লাহ্’র নামের ষাঁড়ের মাংস বিক্রি করে ফেঁসে যাচ্ছেন ফরহাদ মেম্বার! 
Tuesday April 28, 2026 , 7:31 pm
Print this E-mail this

ইউএনও কাছে লিখিত অভিযোগ চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদারের

বরিশালে আল্লাহ্’র নামের ষাঁড়ের মাংস বিক্রি করে ফেঁসে যাচ্ছেন ফরহাদ মেম্বার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে ‘আল্লাহ্’র নামে’ রাস্তায় ছেড়ে দেয়া একটি ষাঁড় জবাই করে মাংস বিক্রি করে সেই টাকা দিয়ে ষাড় কিনে দিয়েও শেষ রক্ষা হচ্ছে না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল কবির ফরহাদ ওরফে ফরহাদ মেম্বারের। তিনি বর্তমানে ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন চাঁদপুরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদার। তিনি ওই ষাড়টি আল্লাহ্’র নামে সিল দিয়ে ছেড়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন। ফরহাদ মেম্বারকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর নিজেকে রক্ষা করতে নিজের ফেসবুক ও কর্মী সমর্থকদের দিয়ে ফেসবুকে লেখালেখি করাচ্ছেন। সেখানে তিনি লিখেছেন ষাড়টি জবাই করার আগে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়েছেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানার দাবি-তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। ফরহাদ মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেনে তদন্তের নির্দেশ দিয়েছি। তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে কাউনিয়া থানা পুলিশ। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। অন্যদিকে সংবাদ প্রকাশের পর ২৭ এপ্রিল ফরহাদ মেম্বারকে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ২৪ ঘন্টা মধ্যে স্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।সোহেল হাওলাদার দাবি-এই ষাঁড়টি তারা চাঁদপুরা ইউনিয়নের সিল মেরে ‘আল্লাহ্’র  নামে’ ছেড়ে দিয়েছিলেন। যেটি হাটতে হাটতে শায়েস্তাবাদ ইউনিয়নের আট হাজার গ্রামে চলে যায়। সেখানে দীর্ঘদিন ছিল ষাঁড়টি। ষাড়টির বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে। সেটি বিক্রি করে ফরহাদ মেম্বার মাত্র ৫০ হাজার টাকার একটি ষাড় কিনে তার ইউনিয়নের সিল দিয়ে ছেড়ে দিয়েছেন। আমি তার বিরুদ্ধে মামলা করবো। অভিযোগ সূত্রে জানা গেছে, শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল কবির ফরহাদের গত শুক্রবার (এপ্রিল ২৪) সকালে ‘আল্লাহ্’র নামে’ ছেড়ে দেয়া একটি ষাঁড়ি ইউনিয়নের আট হাজার গ্রামে বসে জবাই করেন। ষাঁড়টি জবাই করে ৬০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন তিনি। এদিকে থানায় অভিযোগ দেওয়ার পরপরই ফরহাদ মেম্বার তড়িঘড়ি করে একটি ষাঁড় কিনে এলাকায় ছেড়ে দিয়েছেন। এ ব্যাপারে সামছুল কবির ফরহাদ ওরফে ফরহাদ মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ‘আল্লাহ্’র নামে’ ছেড়ে দেয়া ষাঁড় জবাই করে মাংস বিক্রির অভিযোগ স্বীকার করে বলেন-ওই ষাঁড়টি আমরাই কিনে ছেড়ে দিয়েছিলাম। ষাঁড়টি রোগা হয়ে যাওয়ায় গ্রামবাসীর কথা অনুয়ায়ী জবাই করে ৯৩ হাজার টাকায় মাংস বিক্রি হয়েছে। সেই টাকা থেকে ৮৫ হাজার টাকা দিয়ে আরেকটি ষাঁড় কিনে ছেড়ে দেওয়া হয়েছে আর কিছু টাকা কসাইকে দেওয়া হয়েছে। বাকি টাকা আমার কাছেই রয়েছে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের