Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৪, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে আবা‌সিক হো‌টেলে মিলল জাহাজ শ্রমিকের মরদেহ! 
Sunday December 4, 2022 , 3:31 pm
Print this E-mail this

মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে

বরিশালে আবা‌সিক হো‌টেলে মিলল জাহাজ শ্রমিকের মরদেহ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর এক‌টি আবাসিক হোটেল থেকে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ওই শ্রমিক উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার কাসেম মৃধার ছেলে হৃদয় মৃধা (২৩)। তিনি একটি লাইটার জাহাজের লস্কর ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বলেন, রোববার (ডিসেম্বর ৪) দুপু‌রে বরিশাল নদীবন্দর সংলগ্ন রোজ হ্যাভেন আবাসিক হোটেলে একটি আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি মরদেহ উদ্ধার করা হ‌য়। মর‌দেহ‌টি জানালার গ্রিলের সঙ্গে ঝু‌লে ছি‌লো। তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি শ‌নিবার রোজ হ্যাভেন হোটেলে উঠেছিল এবং রোববার সকাল থে‌কে তাঁর রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানা পুলিশে খবর দেয় হো‌টেল কতৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হ‌চ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা