Current Bangladesh Time
বুধবার অক্টোবর ১৪, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের কীর্তনখোলায় হাঁটু পানিতে দাঁড়িয়ে পরিবেশকর্মীদের বিক্ষোভ 
Tuesday June 11, 2024 , 7:21 pm
Print this E-mail this

জি-৭ ভুক্ত দেশগুলোর চলমান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের বিরুদ্ধে এ কর্মসূচি

বরিশালের কীর্তনখোলায় হাঁটু পানিতে দাঁড়িয়ে পরিবেশকর্মীদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জি-৭ ভুক্ত দেশগুলোর চলমান জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের বিরুদ্ধে বরিশালের কীর্তনখোলা নদীর হাঁটুপানিতে দাঁড়িয়ে প্রতীকী বিক্ষোভ করেছে পরিবেশকর্মীরা। মঙ্গলবার (জুন ১১) দুপুরে ১২টায় নগরী সংলগ্ন নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের (বিডব্লিউজিইডি) যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসময় বক্তারা বলেন, আগামী ১৩ থেকে ১৫ জুন ইতালিতে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জি-৭ ভুক্ত দেশগুলোর প্রকাশ্য প্রতিশ্রুতি রয়েছে। তারপরও এসব দেশ জীবাশ্ম জ্বালানি প্রকল্পে এখনও বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। যা জলবায়ু সংকট এবং বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির ওপর এর প্রভাবকে বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের এই বিতর্কিত সিদ্ধান্তের জবাবদিহি করতে হবে। পাশাপাশি এধরনের সিদ্ধান্ত দ্রুত সংশোধনের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর কাছে আহ্বান জানান তারা।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড