Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে হবে-সিটি মেয়র 
Saturday January 8, 2022 , 6:45 pm
Print this E-mail this

দরজা বন্ধ করে কমিটি করার সুযোগ নেই-সাদিক আবদুল্লাহ্, বিসিসি মেয়র

বরিশালকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে তৈরি করতে হবে-সিটি মেয়র


নুরে আলম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি করতে বরিশালকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে তৈরি করতে চাই। শনিবার (জানুয়ারি ৮)  সকাল সাড়ে ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কামিনি রিফ্রেশ জোন নামক স্থানে বরিশাল জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র ও বরিশাল মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ্’র বক্তাব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলাগুলোতে মডেল যুবলীগ কমিটি গঠন করা হবে। দরজা বন্ধ করে কমিটি করার সুযোগ নেই। যুবলীগের কমিটির মাধ্যমে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। বরিশাল জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ও মোঃ নিজামুল ইসলামের সঞ্চালয়নায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন-সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, জেলা মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ একে এম জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মতিউর রহমান বাদশা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজাহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। বিশেষ বক্তা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ ফজলুল করিম শাহীন জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাডঃ এএম মেজবাহ উদ্দিন জুয়েল। এছাড়া উপস্থিত ছিলেন-বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, মুলাদী উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান মিঠু ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলনসহ ১০টি উপজেলার যুবলীগের সভাপতি ও সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মহানগরের ওর্য়াড কমিটির নেতাকর্মীরা।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার