Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় পুলিশ-সাংবাদিকসহ ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭১ 
Sunday July 5, 2020 , 4:35 pm
Print this E-mail this

শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে-সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান

বরগুনায় পুলিশ-সাংবাদিকসহ ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় ২৪ ঘণ্টায় পুলিশ, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে। বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরের ১১ জন, বেতাগীর ৭ জন, আমতলীর দুজন ও বামনার একজন। তাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও একজন ব্যাংক কর্মকর্তা। সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। এটা কমাতে ব্যবস্থা নেওয়া হবে।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ২৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৩ জন, আমতলীতে ৪৩ জন, বামনায় ৩২ জন, বেতাগীতে ৩২ জন, পাথরঘাটায় ২৬ জন, তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৪০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক