Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববিতে নতুন রেজিস্ট্রার নিয়োগ, যোগদানের পূর্বেই কার্যালয়ে তালা 
Wednesday April 29, 2026 , 9:37 pm
Print this E-mail this

পদোন্নতির দাবিতে শিক্ষকদের একটি অংশের অসহযোগ আন্দোলনের ডাক

ববিতে নতুন রেজিস্ট্রার নিয়োগ, যোগদানের পূর্বেই কার্যালয়ে তালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক মো: হুমায়ুন কবীরকে। তবে কার্যালয়ে যোগদানের পূর্বেই রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়েছেন পদন্নোতির দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা। বুধবার (এপ্রিল ২৯) সহকারী রেজিস্ট্রার ড. মোছা. সানজিদা সুলতানা সাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে খান সানজিয়া সুলতানাকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। এর আগে পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন শিক্ষকদের একটি অংশ। মঙ্গলবার (এপ্রিল ২৮) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষকরা সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনসহ প্রশাসনিক কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। শিক্ষকদের এই আন্দোলনে কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও একাত্মতা প্রকাশ করেছে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রকাশিত রেজিস্ট্রার আদেশপত্রে বলা হয়েছে, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তিনি একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দায়িত্ব হস্তান্তর করবেন এবং নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দায়িত্ব গ্রহণ করবেন।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের