Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেরিওয়ালা বাবার এক ছেলে বিসিএস ক্যাডার, আরেক ছেলে ফুটবলার 
Sunday August 13, 2023 , 5:49 pm
Print this E-mail this

অধ্যবসায়ের জোরে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সাফল্য অর্জন করেছেন তারা

ফেরিওয়ালা বাবার এক ছেলে বিসিএস ক্যাডার, আরেক ছেলে ফুটবলার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নানা প্রতিকূলতার বিরুদ্ধে মোকাবিলা করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফেরিওয়ালা মিরাজুল হকের দুই ছেলে। দীর্ঘদিন ধরে বাবা মিরাজের কষ্টের টাকায় ও নিজেদের অধ্যবসায়ে দুই ছেলে জাহাঙ্গীর আলম ও আলমগীর মোল্লাকে শিক্ষাজীবন চালিয়ে যেতে হয়েছে। তাদের বাবা মূলত ফেরি করেই সংসার চালান। সেই টাকা দিয়েই দুই ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়িয়েছেন একসঙ্গে। ছোট থেকেই দুই ভাই খুব মেধাবী। অধ্যবসায়ের জোরে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সাফল্য অর্জন করেছেন তারা। ফেরিওয়ালা বাবা যাদের গর্ব। জেলার কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফেরি করে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করেন মিরাজ হক। ফেরিওয়ালা বাবা মিরাজের বড় ছেলে জাহাঙ্গীর সদ্যঘোষিত ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার ছোট ছেলে আলমগীর ঢাবি ছাত্র ও জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। মিরাজের স্ত্রী জুলেখা বেগম কালীগঞ্জ শহরের অগ্রণী ব্যাংকের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বড় ছেলে জাহাঙ্গীর ঢাবিতে সমাজকল্যাণ ও গবেষণা বিষয়ে মাস্টার্স শেষ করেছেন ও ছোট ছেলে আলমগীর একই বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। মিরাজুল হক অনেক আগে থেকেই কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশায় বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বিক্রি করেন। মিরাজ হক বলেন, ‘স্বপ্ন ছিল ছেলেরা পড়াশোনা করে চাকরি করবে, এ জন্যই তো এই শ্রম। এভাবে কষ্ট করে চলি। বৃষ্টির দিনও ব্যবসা বন্ধ রাখিনি সন্তানদের কথা চিন্তা করে। আর এই পথ পাড়ি দিতে অনেক ঘাত-প্রতিঘাত মোকাবিলা করতে হয়েছে। অভাবের সংসারে কোনোদিন কারও কাছে ছেলে-মেয়েদের জন্য হাত পাতেননি তিনি। সংগ্রাম করে ছেলেদের লেখাপড়া করিয়েছেন। হাজারো কষ্ট করেছেন, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অভাবের ঘানি তিনি বুঝতে দেননি। মিরাজুল হকের স্ত্রী জুলেখা বেগম জানান, ছেলে দুটির পড়ালেখা করাতে তাদের অনেক কষ্ট করতে হয়েছে। খেয়ে না খেয়ে জোগাতে হয়েছে তাদের পড়ালেখার খরচ। অবশেষে ছেলেদের এই সাফল্যে তিনি খুবই খুশি। সবার কাছে দোয়াও চেয়েছেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ