Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৫:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রথম সন্তানের মা হতে চলেছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক 
Sunday February 2, 2020 , 10:23 am
Print this E-mail this

প্রথম সন্তানের মা হতে চলেছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক


মুক্তখবর বিনোদন ডেস্ক : প্রথম সন্তানের মা হতে চলেছেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিশপালের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এমন সুসংবাদ! স্বামী ও প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী কোয়েল লিখেছেন, এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই। এমন সংবাদের পর কোয়েল মল্লিক ও নিশপালকে অভিনন্দন জানাতে শুরু করেন ভক্ত অনুরাগীরা। ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। শনিবার ছিল তাঁদের সপ্তম বিবাহ বার্ষিকী। এমন শুভ দিনে সুখবরটি জানান অভিনেত্রী। ২০১৩ সালে বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী