সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
পিরোজপুরের কাউখালীতে স্কুল-মাদ্রাসায় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি-এই স্লোগানকে সামনে রেখে সোমবার (জুন ২৯) দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দেশব্যাপী সকাল ১০টা ৫ মিনিটে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় একই সময় পিরোজপুর কাউখালী উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ওষধি বৃক্ষ রোপণ করা হয়।এর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে র্যালির আয়োজন করতে হয়। কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপনে র্যালির উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ, যুবদলের সভাপতি ও অভিভাবক আসাদুজ্জামান মামুন, শিক্ষক মোঃ মিলটন, মারুফুর রহমান, ছাত্রনেতা শহিদুল ইসলাম রানা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।