Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ৩, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু 
Thursday June 7, 2018 , 8:54 pm
Print this E-mail this

ডুবুরিদল ঘটনাস্থলের প্রায় ২০ গজ দূর থেকে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করে

পিরোজপুরের কাউখালীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু


সজিব হোসেন : পিরোজপুরের কাউখালীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে আব্দুর রহমান জোমাদ্দার (৪০) নামে লঞ্চ ঘাটে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কুমিয়ান এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে সন্ধ্যা নদীতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। নিহত আব্দুর রহমান কুমিয়ান গ্রামের রফিকুল ইসলাম জোমাদ্দারের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কুমিয়ান গ্রামের রহমান বুধবার দুপুরে ঝাকি জাল দিয়ে বাড়ির পাশে সন্ধ্যা নদীতে মাছ শিকার করতে যান। মাছ শিকারের এক পর্যায়ে রহমানের জাল হঠাৎ করে নদীতে আটকে যায়। এক পর্যায়ে জাল টান দিলে রহমান পানিতে পড়ে গিয়ে ডুবে যান। বিষয়টি নদীতে থাকা অন্য লোকদের নজরে পড়লে তারা গ্রামের লোকজনদের নিয়ে প্রায় ৫ ঘন্টা ঘটনাস্থলসহ নদীর আশপাশে জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করে। বিকেলে স্বরূপকাঠী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলের প্রায় ২০ গজ দূর থেকে আব্দুর রহমানের মৃতদেহ উদ্ধার করে।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন