Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে “দ্যা গ্রাজুয়েট ক্লাব, কাউখালী”র আত্মপ্রকাশ 
Monday August 12, 2019 , 9:25 am
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে “দ্যা গ্রাজুয়েট ক্লাব, কাউখালী”র আত্মপ্রকাশ


মো : সজিব হোসেন ফরাজী : সামাজিক উন্নয়ন মূলক কাজ করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে আত্মপ্রকাশ করেছে “দ্যা গ্রাজুয়েট ক্লাব, কাউখালী” নামে একটি সামাজিক সংগঠনের। সভায় “দ্যা গ্রাজুয়েট কাব, কাউখালী”র ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। সম্প্রতি কাউখালীর স্থানীয় সোহাগ রেস্তোরায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষনা করা হয়। উপজেলার গণমাধ্যম কর্মী, তরুন জনপ্রতিনিধি, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মীদের সমন্ময়ে গঠিত এ সংগঠনটি সমাজ উন্নয়নের প্রত্যয়কে সংগঠনের মূল মন্ত্র বলে ঘোষনা করে। কমিটিতে সৈয়দ বশির আহম্মেদকে সভাপতি ও মো: মেহেদী হাসান সেতুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী সভায় কাউখালী উপজেলার সর্বস্তরের গ্রাজুয়েটদের যাচাই-বাছাই করে এবং মাদক মুক্ত একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসকাব সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, জাগরনী সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি মোঃ সোহাগ তালুকদার প্রমুখ।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা