Current Bangladesh Time
রবিবার আগস্ট ৩০, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ 
Sunday March 15, 2026 , 11:17 pm
Print this E-mail this

এই জয়ের ফলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ


মুক্তখবর খেলাধুলা ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টানটান উত্তেজনার এক ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের অভিষেক সেঞ্চুরি এবং তাসকিন-নাহিদ রানার তোপ দাগানো বোলিংয়ের পর শেষ ওভারের স্নায়ুযুদ্ধে রিশাদ হোসেনের বীরত্বে জয় নিশ্চিত করে টাইগাররা। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে উঠে এল বাংলাদেশ।রোববার সিরিজ নির্ধারণী এই ম্যাচে জয়ের পথে কাটা হয়ে থাকা সালমান আলী আঘাকে তাসকিন উপড়ে ফেলার পর মনে হচ্ছিল বাংলাদেশের জয়টা সময়ের ব্যাপার। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। তবে ৪৯তম ওভারে মোস্তাফিজুর রহমানকে দুই ছক্কা মেরে টাইগার শিবিরে ভয় ধরিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শাহিন। এমনকি ওভারের পঞ্চম বলে শাহিনের শটেই মারাত্মকভাবে আহত হওয়া ফিজ, ওভার শেষ করতে পারবেন কিনা তা নিয়েও দেখা দেয় শঙ্কা। কিন্তু ফিজ ফিরে শেষ বল তো করলেনই হারিস রউফের উইকেটও তুলে নেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় এবং সিরিজ নির্ধারণী ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৫ মার্চ) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক জয়ের জন্য খেলোয়াড়, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে—ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো জাতিকে গর্বিত করেছে। প্রধানমন্ত্রী আরও আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য, আজ (রোববার) মিরপুর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তানের ইনিংস ২৭৯ রানে থামিয়ে দিয়ে ১১ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা। এই জয়ের ফলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি ঘটেছে।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট