Current Bangladesh Time
শনিবার নভেম্বর ৭, ২০২৬ ২:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে 
Monday May 18, 2026 , 11:17 pm
Print this E-mail this

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তথ্যমতে, আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর নেয়ার সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন জেলাটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। পরে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। কক্সবাজারসহ দেশের কয়েকটি স্থানে চাঁদ দেখার খবর যাচাই—বাছাই করে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।




Archives

Image
খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের ইউএনও
Image
বরিশাল শেবাচিমে রোগীর খাবার বন্ধের শঙ্কা, চিকিৎসাসেবা নিয়েও রয়েছে নানা সংকট
Image
মোবাইল চুরির ঘটনায় বরিশাল কাউনিয়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী