Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৬, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার 
Monday July 19, 2021 , 2:20 pm
Print this E-mail this

অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেফতার করে আদালতে সোপর্দ

পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগ করা হয়েছে বাবা ইউসুফ ফকির (৪০)’র বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে ওই কিশোরী মেয়ের মা বাদী হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই ইউসুফ ফকিরকে আমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, পাঁচ বছর আগে ওই কিশোরী মেয়ের মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারীর মধ্যে লকডাউনে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিল। ১৩ জুলাই ওই কিশোরী তার নানা বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে। এসময় ইউসুফ ওই কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পাঁচ দিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে এলে পুরো বিষয়টি মাকে জানায়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রোববার (১৮ জুলাই) ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে মহিপুর থানায় ইউসুফ ফকিরকে আসামী করে একটি মামলা করেছে। অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।




Archives

Image
বরিশাল শেবাচিমে রোগীর খাবার বন্ধের শঙ্কা, চিকিৎসাসেবা নিয়েও রয়েছে নানা সংকট
Image
মোবাইল চুরির ঘটনায় বরিশাল কাউনিয়া পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
Image
যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ
Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!