Current Bangladesh Time
মঙ্গলবার জুন ৯, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক 
Tuesday July 21, 2020 , 3:57 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত শফিক খান উপজেলার শ্রীরামপুর এলাকার হাবিবুর রহমান খানের ছেলে

পটুয়াখালীতে ইয়াবাসহ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকি উপজেলায় ১০ পিস ইয়াবাসহ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: শফিক খানকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শফিক খান উপজেলার শ্রীরামপুর এলাকার হাবিবুর রহমান খানের ছেলে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি উপজেলার নতুন বাজার এলাকায় শফিক খানের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
হত্যাচেষ্টা মামলায় বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম গ্রেফতার
Image
বরিশাল ডিসি অফিসে ‘অদৃশ্য’ ১০ লাখ টাকা, প্রশ্নের মুখে মামুন-হাবিব সিন্ডিকেট!
Image
বরিশালে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা
Image
ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ
Image
বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা