Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে গোটা বরিশাল এখন! 
Monday November 19, 2018 , 12:11 pm
Print this E-mail this

ভোটাররা এখন চোখ রাখছেন টিভি কিংবা পত্রিকার পাতায়

নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে গোটা বরিশাল এখন!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে এসেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে দলীয় মনোনয়ন ক্রয়-বিক্রয়ের পালা শুরু হয়। এখন চলছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে কেন্দ্রীয় নেতাদের আলোচনা পর্ব। যার ফলে বরিশালের সকল মনোনয়ন প্রত্যাশী নেতা ও অধিকাংশ কর্মী-সমর্থকরা রাজধানী ঢাকায় অবস্থান করছেন। নেতারা তাদের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আর কর্মী-সমর্থকরা তাদের পছন্দের নেতাদের কেন্দ্রে গুরুত্ব বাড়ানোর জন্য সাথে সাথে থেকে নেতার শক্ত অবস্থান জানান দিচ্ছেন। যার ফলে গোটা বরিশাল নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে। নেতা-কর্মী ও সমর্থকরা ঢাকায় অবস্থান করায় গোটা বরিশালজুড়ে নেই কোনো রাজনৈতিক কর্মকান্ড। চোখে পড়ছেনা রাজনৈতিক কোনো নেতা কিংবা কর্মীকে। গোটা বরিশালের ভোটাররা এখন চোখ রাখছেন টিভি কিংবা পত্রিকার পাতায়। কে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন। অপরদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও বরিশালের বাহিরে থাকায় নগরীজুড়েও নীরব ভূমিকায় নেতাকর্মীরা।




Archives

Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস