Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বরিশালে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’র উদ্বোধন 
Monday May 11, 2026 , 11:10 pm
Print this E-mail this

সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে : আলোচনায় বক্তারা

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বরিশালে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’র উদ্বোধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’র বরিশালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনাসভা ও পরে কেক কাটা হয়।

এশিয়া পোস্টের বরিশালের ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির, বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট নাসির সহ এনসিপি, গন অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতারা। আলোচনায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এশিয়া পোস্টের মঙ্গল কামনা করেন। পরে অনুষ্ঠান শেষে এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশাল ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন-রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট