প্রচ্ছদ » স্লাইডার নিউজ » দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত করোনায় আক্রান্ত
Thursday April 1, 2021 , 7:34 pm
হাসপাতালে ভর্তি আবুল হায়াত, এ পজিটিভ গ্রুপের প্লাজমা খুঁজছে পরিবার
দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত করোনায় আক্রান্ত
মুক্তখবর বিনোদন ডেস্ক : দেশের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও সাহিত্যিক আবুল হায়াত করোনায় আক্রান্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অভিনেতার মেয়ে নাতাশা হায়াত তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল ৩১ মার্চ রাত থেকে হাসপাতালে আছেন আবুল হায়াত। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন। নাতাশা বলেন, তার বাবার জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন। তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য বিরক্ত না করতেও অনুরোধ জানিয়েছেন। বাবার জন্য দোয়া চেয়ে নাতাশা বলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।