Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » সমাজ থেকে মাদক নির্মুলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটাতে হবে-মোঃ জামিল হাসান, অধিনায়ক র‌্যাব-৮ 
Sunday March 14, 2021 , 7:17 pm
Print this E-mail this

সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে

সমাজ থেকে মাদক নির্মুলে মূল্যবোধেরও পরিবর্তন ঘটাতে হবে-মোঃ জামিল হাসান, অধিনায়ক র‌্যাব-৮


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‌্যাব-৮’র অধিনায়ক মোঃ জামিল হাসান বলেছেন, মাদক বড় আকারের একটি সামাজিক সমস্যা। পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকসেবী, ব্যবসায়ীদের গ্রেফতার করে শাস্তির আওতায় ও আনছে। তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সমাজের প্রতিটি মানুষের মূল্যবোধের পরিবর্তন ঘটাতে হবে। আজ রোববার (১৪ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরীর রুপাতলীস্থ র‌্যাব-৮’র সদর দফতরে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, দক্ষিনাঞ্চলের ১১টি জেলার বৃহত্তর এলাকা জুড়ে র‌্যাব-৮ তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ কাজকে আরও গতিশীল করতে সকলের সহযোগীতা প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতাও কামনা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী বরিশালে আসবেন এরকম সরকারি কোন নির্দেশনা এখনও তারা পাননি। মতবিনিময় সভায় র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মোঃ মিজানুর রহমান, সিপিএসসি’র কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বরিশালের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন-শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল বিভাগীয় সংবাদপত্র পরিষদ সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীর, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বেতার প্রতিনিধি কাজী মকবুল হোসেন প্রমুখ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে