Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে মশাল মিছিল 
Tuesday March 9, 2021 , 9:27 pm
Print this E-mail this

ছাত্র-জনতার ব্যানারে রবিবার সন্ধ্যার পর নগরীর নতুন বাজার থেকে একটি মশাল মিছিল বের হয়

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে মশাল মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার ব্যানারে রবিবার সন্ধ্যার পর নগরীর নতুন বাজার থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নানা স্লোগান দেয়া হয়। মিছিলে অন্যান্যের মধ্যে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি কিশোর চন্দ্র বালা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রিয় পরিবেশ বিষয়ক সম্পাদক সুজয় শুভ, সদস্য আলিসা মুনতাজ, ছাত্র ফেডারেশনের জেলা কমিটির কোষাধ্যক্ষ রাইদুল ইসলাম সাকিব, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরিশাল জেলার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইসতিহাজ আহসান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক