Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে সরকারি ২৮ বস্তা চালসহ ইউপি সদস্য আটক 
Friday May 17, 2019 , 10:50 am
Print this E-mail this

ঝালকাঠিতে সরকারি ২৮ বস্তা চালসহ ইউপি সদস্য আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির ২৮ বস্তা চালসহ মো: বাবুল তালুকদার নামে এক ইউপি সদস্যকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: বাবুল তালুকদারের বাড়ির সামনের দুইটি বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সোহাগ হাওলাদার পুলিশের সহায়তায় স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গালুয়া ইউনিয়নের চাড়াখালি গ্রামে ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ আছে। তথ্যানুযায়ী বৃহস্পতিবার বিকেলে গ্রামের আব্দুল জলিল হাওলদারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বস্তা ও কামাল হোসেন (লাভলু) তালুকদারের বাড়ি থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেন তিনি। কামাল তালুকদারের স্ত্রী কলি বেগম ইউএনওকে জানান, এসব চাল ইউপি সদস্য মো: বাবুল তালুকদার রেখেছেন। নামে-বেনামে বাবুল তালুকদার এসব চাল আত্মসাৎ করার জন্য তাদের বাড়িতে রেখেছেন। তার স্বীকারোক্তি মোতাবেক বাবুল তালুকদারকে আটক করে পুলিশ। এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সোহাগ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার বাদী হয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম