Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 
Tuesday June 16, 2020 , 9:40 pm
Print this E-mail this

থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে – ওসি পুলক চন্দ্র রায়

ঝালকাঠিতে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির কাঁঠালিয়ায় আমিরুল ইসলাম রুহুল আমিন মাস্টার (৬৬) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা সদরের পশ্চিম আউরা হাওলাদার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আমিরুল ইসলাম রুহুল আমিন ওই গ্রামের মৃত সদর আলী হাওলাদারের ছেলে ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিক্ষকের স্ত্রী পারভিন বেগম কাঠালিয়া উপজেলা শহরে বাজার করতে আসেন। দুপুরে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সারা পাননি। পরে বাড়ির লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক