Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাপানে এক নারী সাংবাদিককে ধর্ষণ, ২৫ কোটি টাকা জরিমানা! 
Thursday December 19, 2019 , 12:39 pm
Print this E-mail this

জাপানে এক নারী সাংবাদিককে ধর্ষণ, ২৫ কোটি টাকা জরিমানা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্বব্যাপী জলঘোলা কম হয়নি হ্যাশ ট্যাগ মি টু আন্দোলন নিয়ে। এবার জাপানেও এই আন্দোলনে শামিল হয়ে বিচার পেলেন নারী সাংবাদিক শিয়োরি ইতো। জানা গেছে, হ্যাশ ট্যাগ মি টু আন্দোলনের ধর্ষণ মামলায় শীর্ষ সাংবাদিক নোরিয়ুকি ইয়ামাগুচিকে প্রায় সাড়ে ত্রিশ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন দেশটির আদালত। মামলার আইনজীবীরা জানান, অপরাধমূলক মামলার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না থাকায় বেসামরিক আইনে মামলা করেন ইতো। মামলার রায়ে ক্ষতিপূরণ হিসেবে অভিযুক্ত সাংবাদিককে ৩০ লাখ ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন দেশটির একটি আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকার বেশি। রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন শিয়োরি ইতো, তিনি ২০১৫ সালে মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, জাপানে প্রতিনিয়ত যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও ধর্ষণের শিকার মাত্র ৪ শতাংশ নারী পুলিশে অভিযোগ করেন। পরে ধর্ষণের অভিযোগে ঐ শীর্ষ সাংবাদিককে বিপুল অর্থ জরিমানা করা হলো।

সূত্র : বিবিসি ও দ্য ওয়াশিংটন পোস্ট




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১