Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চঞ্চল-তিশার বিজ্ঞাপন সরাতে লিগ্যাল নোটিশ! 
Sunday January 6, 2019 , 12:07 pm
Print this E-mail this

আইনি নোটিশে ৩০ দিনের মধ্যে বিজ্ঞাপনটি টেলিভিশন প্রচার থেকে সরিয়ে ফেলার নির্দেশ

চঞ্চল-তিশার বিজ্ঞাপন সরাতে লিগ্যাল নোটিশ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। অভিযোগ করা হচ্ছে, বিজ্ঞাপনটির মাধ্যমে সিনেমা মোবাইলে ডাউনলোড করে দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনের বদৌলতে বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। বিজ্ঞাপনটিতে দেখা গেছে, রাস্তার মোড়ে সোহেল-স্বপ্নার দেখা। তাদের আলাপচারিতার ধরণ এমন :

সোহেল: আরে স্বপ্না কই যাইতাছো?, স্বপ্না: সিনেমা হলে যাইতাছি।

সোহেল: সিনেমার লাইগা হলে যাওন লাগে! আমি ডাউনলোড কইরা দেই।

স্বপ্না: ডাউনলোড? আমিও পারি। সোহেল: আমার নেটওয়ার্ক ফার্স্ট। তোমার আগেই ডাউনলোড হইবো।

গল্পের এই অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন চঞ্চল ও তিশা। আর এই বিতর্কের কারণে এর জল গড়ালো উকিল নোটিশে। জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্য নির্বাহী সদস্য তরুণ নির্মাতা কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি এক্সিয়াটা লিমিটেড কর্তৃপক্ষ বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, এই বিজ্ঞাপনের সংলাপের কারণে চলচ্চিত্র শিল্পের উপর ব্যাবসায়িক ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। যেখানে সবাই এক হয়ে দর্শককে হলমুখী করছে সেখানে এই বিজ্ঞাপনে সিনেমা ডাউনলোড করে দেখার কথা বলছে। আইনি নোটিশে ৩০ দিনের মধ্যে বিজ্ঞাপনটি টেলিভিশন প্রচার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে চঞ্চল বলেন, দুই বছর ধরে অভিনয় করছি। কোনটা অভিনয়ের জন্য ভালো কোনটা মন্দ সেটা আমি বুঝি। যারা এটা নিয়ে সমালোচনা করছেন তারা না বুঝেই এটা নিয়ে সমালোচনা করছেন। এখানে স্পষ্টভাবে ইন্টারনেটের গতির বিষয় তুলে ধরা হয়েছে, সিনেমা দেখাতে নিরুৎসাহিত করা হয় নি। তিনি আরও বলেন, আমরা আসলে ইস্যু প্রিয় জাতি। কোন ইস্যু না পেলে অন্যের পেছনে লেগে পড়ি। আমি অনেকগুলো লেখাই দেখেছি। মজার বিষয় হলো তাদের অনেকেই শোবিজ অঙ্গনের। তাদের লেখার ভাষাটা সংযত হওয়া উচিত ছিলো। কিংবা আমাকে ফোন করেও বলতে পারত।




Archives

Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা