Current Bangladesh Time
সোমবার জুলাই ৬, ২০২৬ ৬:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গোলাপি বলের প্রথম দিবারাত্রির টেস্ট দেখতে ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী 
Friday November 22, 2019 , 1:03 pm
Print this E-mail this

গোলাপি বলের প্রথম দিবারাত্রির টেস্ট দেখতে ইডেন গার্ডেন্সে প্রধানমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট দেখতে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল সোয়া ১০টায় শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও থাকবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে হোটেল তাজ বেঙ্গলে। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় তিনি মাঠে যাবেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনার এই সরকারি সফর হচ্ছে। বিসিসিআই এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলিও তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট উদ্বোধনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজালে বাংলাদেশ ও ভারত টেস্ট দল প্রবেশ করবে গোলাপি বলের যুগে। স্টেডিয়ামে বসেই টেস্ট ম্যাচের প্রথম সেশন উপভোগ করবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সেশনের খেলা দেখার পর হোটেলে ফিরবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় আবার তিনি যাবেন স্টেডিয়ামে। প্রথম দিনের খেলার পর ইডেন গার্ডেন্সে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তা উপভোগ করবেন প্রধানমন্ত্রী। এরপর রাতে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। টেস্টে শুক্রবার প্রথম গোলাপি বলে খেলতে নামছে বাংলাদেশ দল; দুপুর দেড়টায় শুরু হবে পাঁচ দিনের এই ঐতিহাসিক ম্যাচ। এই সফরে দুই টেস্টের প্রথমটিতে ইতিমধ্যে হেরে গেছে টাইগাররা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির “গোলাপী- টেস্ট ম্যাচে’র উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আয়োজনে অংশ নিতেই ঢাকা থেকে কলকাতায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাপি বলে খেলা হওয়ার কারণে এই ম্যাচের নামই হয়ে গেছে গোলাপি টেস্ট। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে ইডেন গার্ডেন্সের এই গোলাপি টেস্টের উদ্বোধন। ইডেন গার্ডেন্সের ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন দুই বাংলার নেত্রী। এসময় তাদের পাশেই ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এছাড়া কলকাতা ক্রিকেটে অ্যাসোসিয়েশনের কর্তারাও উপস্থিত ছিলেন।




Archives
Image
মেসির বিশ্বরেকর্ড ছুঁতে আর মাত্র এক গোল দরকার এমবাপের
Image
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন সিদ্ধান্ত
Image
বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ
Image
অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা
Image
বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ