Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ 
Tuesday June 30, 2026 , 8:07 pm
Print this E-mail this

রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি থাকলেও পরবর্তীতে এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার

বরিশালে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআই তানজিলকে শোকজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করা সেই উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (জুন ৩০) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়। পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরআগে সোমবার (জুন ২৯) তার দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশ করার পর তাকে শোকজ করা হয়। উল্লেখ্য, সোমবার (জুন ২৯) বিকেলে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল থেকে মাদক কারবারি রাসেল হাওলাদারের আটকের তথ্য ও ছবি পত্র-পত্রিকায় মেইল পাঠানো হয়। মেইল পাঠানো ওই ছবিতে দেখা যায় আটক রাসেলের গায়ে ব্রাজিলের জার্সি। কিন্তু আটকের সময় তার গায়ে আর্জেনটিনার জার্সি পড়া ছিল। বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মেসেঞ্জার গ্রুপ ও ফেসবুক ওয়াল থেকে পোষ্ট করা ছবি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পৌণে ৫ টার দিকে কাউ‌নিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথের নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম নগরীর ৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করে। এ সময় আঁখি নামের আরেক নারী মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে আটকের সময় রাসেলের গায়ে আর্জেনটিনার জার্সি থাকলেও পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সি পড়ানো ছবি প্রচার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬