Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা 
Tuesday June 30, 2026 , 6:10 pm
Print this E-mail this

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত

অবৈধ হলুদ অটোর বিরুদ্ধে বিসিসি’র অভিযান : জরিমানা ৫ হাজার ৪০০ টাকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে হলুদ অটোরিকশা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। আজ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া হলুদ অটোরিকশা চালানোর দায়ে কয়েকজন চালককে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, তাও যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে মোট ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে শৃঙ্খলা বজায় রাখতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬