Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খোঁজ – ভাস্কর সাহা 
Saturday May 8, 2021 , 7:15 am
Print this E-mail this

খোঁজ – ভাস্কর সাহা


খোঁজ
– ভাস্কর সাহা
সাড়া দিনমান প্রকাশে আবডালে কারে খোঁজ মন?
যে তোমারে ভালোবাসে নাই? করে নাই আপন!
সেই তো ধুলোমাখা নিশিদিন সময়ের বিনিদ্র প্রহর
এঁকে যাও পলাতক পাখি চিতল হরিণ সুরে বাঁধা ঘর।
বৈশাখ জৈষ্ঠ্য করে একে একে কেটে যায় ঋতু; বিচিত্র বৈভব!
আমি থাাকি পাখিহীন পুষ্পহীন ছেড়া মেঘ যেনো পিঙল শৈশব।
এখানে কি প্রেম ছিল? ছায়া ছিলো? ছিলো সাঁঝের গোলাপ?
তবে কেন মিথ্যে ভেসে যাওয়া, অকারণ জোছনার সংলাপ?
যারা ছিলো দু’চোখে স্বপ্নের মতো, স্নিগ্ধ ছায়া, বনবিথিতল
তারা কেন বারবার ফিরে যায় পাতকের মতো, ছিঁড়ে রাশিফল
এই মনে শস্য নেই, নেই পুষ্পময় গন্ধ আয়োজন
তাইতো ভুলে গেছি বর্ণময় ভালোবাসা যা কিছু ভেবেছি প্রয়োজন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম