Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন 
Tuesday April 14, 2026 , 4:10 pm
Print this E-mail this

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নতুন বছর হোক সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা, এই প্রত্যাশা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নববর্ষের আনন্দঘন আয়োজন উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে খেলাঘরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার