Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালিদ সাইফুল্লাহকে জড়িয়ে অপপ্রচারে বরিশাল রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ 
Sunday June 14, 2026 , 10:29 pm
Print this E-mail this

বরিশাল রিপোর্টার্স ইউনিটির দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা

খালিদ সাইফুল্লাহকে জড়িয়ে অপপ্রচারে বরিশাল রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ


খবর বিজ্ঞপ্তি : সম্প্রতি বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনিবন্ধিত ও দায়িত্বহীন অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুন্ন করার পাশাপাশি বরিশাল রিপোর্টার্স ইউনিটির দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটির নির্বাহী পরিষদের যৌথ সভায় বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন যে, সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল প্রতিনিধি এবং সংগঠনের নির্বাচিত সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এ ধরনের অসত্য, বানোয়াট ও মানহানিকর প্রচারণা কেবল ব্যক্তি বিশেষকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টাই নয়, বরং একটি পেশাদার সাংবাদিক সংগঠনের সম্মান ও ঐক্যের ওপরও আঘাত। সভায় এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় যে, স্বাধীন সাংবাদিকতা ও সুস্থ গণমাধ্যম চর্চার পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে পরিচালিত যেকোনো অপতৎপরতা কখনোই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব, অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া দায়িত্বশীল নাগরিক আচরণের পরিপন্থী এবং আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট