Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » কিংবদন্তী পপসম্রাট আজম খানের আজ শুভ জন্মদিন 
Wednesday February 2, 2022 , 8:50 pm
Print this E-mail this

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান

কিংবদন্তী পপসম্রাট আজম খানের আজ শুভ জন্মদিন


মুক্তখবর বিনোদন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা আজম খান। যুদ্ধের সময় ক্যাম্পেও গানের চর্চা করতেন তিনি। বাংলা পপ এবং রক সংগীতের শুরু হয়েছিল তাঁর হাত ধরেই। পপ গানকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন। হয়েছেন সবার প্রিয় পপগুরু। সোমবার (২৮ ফেব্রুয়ারি) পপসংগীত জগতের এই কিংবদন্তীর জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ঢাকার আজিমপুরে আজম খানের জন্ম। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮২ সালে ‌‘এক যুগ’ নামে তার প্রথম ক্যাসেট বের হয়। এরপর তাঁর বেশ কিছু ক্যাসেট ও সিডি বাজারজাত হয়। তাঁর প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রকস্টার হিসেবে জনপ্রিয়তা পান আজম খান। সত্তর এবং আশির দশকে গাওয়া ‘ওরে সালেকা-ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অনামিকা, অভিমানি’, ‘আসি আসি’ বলে ইত্যাদি গানগুলো এখনো মানুষের হৃদয়ে দোলা দেয়। জনপ্রিয় পপগুরু আজম খান নাটক এবং চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। ১৯৮৬ সালে কালা বাউল নামে হিরামন সিরিজের একটি নাটকে এবং ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত গডফাদার চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। ২০১১ সালের ৫ জুন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান আজম খান। মৃত্যুর পরেও তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। এখনো ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন তিনি। গানের মাধ্যমেই ভক্তদের হৃদয়ে হাজারো বছর বেঁচে থাকবেন এই পপসম্রাট।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে