Current Bangladesh Time
বুধবার নভেম্বর ৪, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা 
Tuesday October 8, 2024 , 5:29 pm
Print this E-mail this

নার্সিং’র উপসেবা তত্ত্বাবধায়ক জাকিয়া পারভীনের সভাপতিত্বে

কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। মঙ্গলবার (অক্টোবর ৮) সকাল ৯ টা থেকে দুপুর ১ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে এই কর্মবিরতি পালন করা হয়। শেবাচিম হাসপাতালের নার্সিং এর উপসেবা তত্ত্বাবধায়ক জাকিয়া পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বায়ক আলি আজগর, সিনিয়র স্টাফ নার্স কামরুল হাসান, সিনিয়র স্টাফ নার্স শাহ আলমসহ অন্যরা। তাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে এ পদগুলোতে নার্সদের পদায়ন করতে হবে।




Archives

Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস