Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৬, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » কবি হওয়া – কামরুন নাহার মুন্নী 
Monday April 5, 2021 , 1:17 pm
Print this E-mail this

কবি হওয়া – কামরুন নাহার মুন্নী


কবি হওয়া
– কামরুন নাহার মুন্নী
জগৎজোড়া খ্যাতি হবে
ভাবছে বসে পন্টি,
কবি হবার অনেক আশায়
রঙিন যে তার মনটি।
কবি হবে সবার সেরা
হবে অনেক নাম,
এই না ভেবে দুই টাকাতে
কিনলো একটা খাম।
কবিগুরুর ‘বীরপুরুষে’
নিজের নামটি দিয়ে,
দৈনিক এক পত্রিকাতে
দিলো সে পাঠিয়ে।
লেখা পড়ে মনে মনে
হাসেন সম্পাদক,
“এ জগতে আছে কি আর
এমন আহাম্মক?”
কারো লেখা করলে নকল
যায় না হওয়া কবি,
মানসপটে থাকতে যে হয়
কাব্যলোকের ছবি।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা