প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কক্সবাজারে এই প্রথমবার মত অনুষ্ঠিত হতে যাচ্ছে-জাদু উৎসব’২০১৯
Friday October 4, 2019 , 2:17 pm
কক্সবাজারে এই প্রথমবার মত অনুষ্ঠিত হতে যাচ্ছে-জাদু উৎসব’২০১৯
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রিয় জাদুশিল্পী বন্ধুরা, আপনি/আপনারা জেনে আনন্দিত হবেন যে, আগামী ১৫ ও ১৬ই নভেম্বর ২০১৯ রোজ শুক্র ও শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে Bangladesh Magic Extravaganza 2019 শিরোনামে দুইদিন ব্যাপী এক যাদু উৎসব’র আয়োজন করা হয়েছে। জাদুশিল্পীদের জন্য দুইদিন ব্যাপী এ উৎসবের নিবন্ধন ফি ৩,০০০ টাকা, সহকারী ও অন্যান্য সবার জন্য ১,৫০০ টাকা মাত্র নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, নিবন্ধিত সবার দুইদিন এক রাতের থাকা ও খাবার ব্যবস্থা করা হবে। এছড়াও নিবন্ধিত সকল জাদুশিল্পীদের জন্য থাকছে মোমেন্টো, সার্টিফিকেট ও উপহার সামগ্রী। পহেলা নভেম্বর ২০১৯ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নিবন্ধন করা যাবে। আসন সংখ্যা সীমিত।