Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা 
Tuesday January 14, 2020 , 9:41 pm
Print this E-mail this

ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওমানের স্থানীয় সময় দুপুর ১২টায় ওমানের নতুন সুলতানের কাছে শোকবার্তাটি পৌঁছে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদের সঙ্গে তার প্রাসাদে মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন। সে সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন। রাশেদুজ্জামান আরও জানান, সাক্ষাৎকালে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সুলতান আশা প্রকাশ করেন, দু’দেশের এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১