Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে মার্কিন নারী 
Friday July 19, 2019 , 11:48 am
Print this E-mail this

এবার প্রেমের টানে লক্ষ্মীপুরে মার্কিন নারী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রেম মানেনা কোন ধর্ম বর্ণ বা দেশ। আবার সেই কথাই প্রমাণ করে সুদূর আমেরিকা ছেড়ে বাংলাদেশি যুবকের প্রেমে পড়ে দেশ ছেড়েছেন মার্কিন নারী সারলেট। লক্ষ্মীপুরের সোহেল হোসেনের প্রেমে পড়ে তিনি এসেছেন বাংলাদেশে। জানা যায়, সারলেটের বাড়ি আমেরিকার নিউজার্সিতে। ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। আর এই প্রেমের টানেই সব প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এলেন মার্কিন নারী সারলেট। ঘর বাঁধলেন লক্ষ্মীপুর সদরের দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সফিক উল্যাহর ছেলে সোহেল হোসেনের সাথে। দুইদেশের দুই সংস্কৃতি থাকলেও শেষ পর্যন্ত ভালবাসারই জয় হয়েছে। উভয়ের পরিবার মেনে নেয়ার পর গত ১২ জুলাই বাংলাদেশে আসেন সারলেট। ১৬ জুলাই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় তাকে। বিয়ের পর মার্কিন নববধূকে দেখতে ভিড় করেন এলাকার হাজার হাজার মানুষ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে