Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ৪, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইলিশ মাছ 
Saturday April 3, 2021 , 3:43 pm
Print this E-mail this

টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন, মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম

এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইলিশ মাছ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এবার পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও মিলেছিলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান উপজেলার ছোটহারজী গ্রামে মো: দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো: দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো: চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়। ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার