Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৯, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদুল আযহা উপলক্ষে বরিশাল জিলা স্কুল মোড়ে আলপনা, পরিদর্শনে বিসিসি প্রশাসক 
Wednesday May 27, 2026 , 2:39 pm
Print this E-mail this

কাজের অগ্রগতি ও নকশার মান পর্যবেক্ষণ, সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা

ঈদুল আযহা উপলক্ষে বরিশাল জিলা স্কুল মোড়ে আলপনা, পরিদর্শনে বিসিসি প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঈদুল আযহাকে সামনে রেখে বরিশাল নগরীকে আরও আকর্ষণীয় ও নান্দনিক করে তুলতে বিভিন্ন সৌন্দর্যবর্ধন কার্যক্রম হাতে নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে জিলা স্কুল মোড়ে চলমান আলপনার কাজ পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি ও নকশার মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নগরবাসীর ঈদের আনন্দ আরও বাড়াতে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঈদকে ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিসিসির এ উদ্যোগ নগরবাসীর প্রশংসা কুড়াচ্ছে।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা