Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল : প্রতিমন্ত্রী রাজিব 
Wednesday May 27, 2026 , 7:21 pm
Print this E-mail this

যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ

ঈদযাত্রায় গাফিলতি পাওয়া গেলে সনদ বাতিল : প্রতিমন্ত্রী রাজিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ—প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। বুধবার (২৭ মে) বিকাল ৪টার দিকে বরিশাল নৌবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী নৌবন্দরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং লঞ্চে উঠে যাত্রীসেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রীদের বিভিন্ন সুবিধা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী কয়েকটি লঞ্চ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা বা অভিযোগ আছে কি না তা জানতে চান। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। নৌ—প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা অবহেলা কিংবা অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো নৌযানে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে সনদ বাতিলও করা হবে। এ সময় নৌপরিবহণ সংশ্লিষ্ট কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী