Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৫:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ, জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে-ডিসি খাইরুল আলম 
Wednesday December 2, 2020 , 5:46 pm
Print this E-mail this

অপরাধ নিয়ন্ত্রণ করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃশ্বার্থভাবে কাজ করতে হবে

আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ, জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে-ডিসি খাইরুল আলম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেন, দেশের আইন শৃংখলাকে ঠিক রেখে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানাকে বিট পুলিশিং’র মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে। সুতরাং বিট পুলিশিং’র মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃশ্বার্থভাবে কাজ করতে হবে। যে উদ্দেশ্যে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ, জনগনের পুলিশ। তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে। বিট অফিসাররা নিজ নিজ বিটের সাধারন জনগনের সাথে মিশে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করুন। প্রত্যককে সাথে নিয়ে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল প্রমুখ।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা