Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা-ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী 
Monday October 14, 2019 , 1:39 pm
Print this E-mail this

আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা-ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং চারটি খালের মোহনায় সৌন্দর্যমন্ডিত ভাসমান হাট পরির্দশন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস।

রবিবার সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো: জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনিন মন্দির ঘুরে দেখেন। এসময় গ্রামবাসী তাকে ঊলুধ্বণী আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান আর ভাসমান হাট ঘুরে দেখেন। পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশ করেন। তিনি বলেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম