Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩০, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আকফাতআলী – ওবায়দুল হক খান 
Tuesday February 16, 2021 , 9:25 am
Print this E-mail this

আকফাতআলী – ওবায়দুল হক খান


আকফাতআলী
– ওবায়দুল হক খান
“আকফাতআলীর সবকিছুই চলছে ঠিকঠাক
শুধু কর্মস্থলের বেলায়
নানান অজুহাতে,
কোম্পানির বসের সামনে
লেজ নেড়ে কর্ম চুরি আর
তেল মাখানো তাল-বাহানায় সময় পার”;
এমন কোন অপেশাদারিত্বের লজ্জাজনক অপবাদ
থেকে নিজেকে শুধরে নিতে
কিংবা নামের আগে হাজ্বি টাইটেল
এঁটে নেয়ার সুযোগ দিও বিধি…!
সরকারী চাকুরির সুবাদে
যতটা ফাঁকিবাজ, চাপাবাজ,
দাম্ভিক ও চতুর নরশৃগাল সদৃশ
ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হয়েছে,
পরিনামে দেখেছি ভিক্ষা আর
চিকিৎসালয়ে দুঃখজনকভাবে কাতরাতে সাঁতরাতে
মিথ্যের খেসারত সুদেআসলে বুঝিয়ে দিতে!
তাই জনগণের ঘামের দামে
নাম মাত্র চাকুরির সাইনবোর্ড খুলে
আলোর সন্ধিক্ষণে আসা শ্রেয়!
জীবনের ২৪ ঘন্টায় ১৮ ঘন্টার বেশি
সময় ব্যায় করছি জনকল্যাণে,
তবুও মনে হয়
জনগণের ঘাম ঝাড়ানো টাকায়
সরকারি কোষাগার থেকে যা নেই,
তা ফিরিয়ে দিতে কোথাও কি যেন বাকি রেখেছি
জাতি আমায় ক্ষমা করবে তো ….!
২৯ জানুয়ারি ২০২১ || বরিশাল




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম