Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্য পরীমণি’র মানবিক উদ্যোগ 
Wednesday July 21, 2021 , 7:31 pm
Print this E-mail this

এফডিসি আমার দ্বিতীয় পরিবার, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেবো

অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্য পরীমণি’র মানবিক উদ্যোগ


মুক্তখবর বিনোদন ডেস্ক : আগের বছরের ধারাবাহিকতায় এবারও গরু কোরবানি দিলেন ঢাকাই সিনেমার আলোচিত ও দর্শকপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রিয় কর্মস্থল বিএফডিসি’র অস্বচ্ছল মানুষদের জন্য তার এই মানবিক উদ্যোগ। তাও একটা বা দু’টো নয়। এবার ছয়টি গরু দিয়ে কোরবানি দিয়েছেন তিনি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য এবার কর্তৃপক্ষ এফডিসি’র ভেতর কোরবানি নিষিদ্ধ করেন। তাই এফডিসির পাশে গরু কোরবানি দেওয়া হয়। এরপর মাংস প্রস্তুত করে অসহায় শিল্পীদের জন্য প্যাকেট করা হয়। পরীমণি এফডিসিতে আসেন বিকাল ৬টা ১৫ মিনিটে। ৬ টা ৩০ মিনিটে এফডিসির পাশে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নিজ হাতে কোরবানির মাংস বিতরণ করেন নায়িকা। অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের জন্যই পরীমণির এ উদ্যোগ। ২০১৬ সালে এফডিসিতে গরু কোরবানি দেওয়া শুরু করেন পরীমণি। এর ধারাবাহিকতায় গত বছরও পাঁচটি গরু কোরবানি দিয়েছেন তিনি। পরীমণি বলেন, এফডিসি আমার দ্বিতীয় পরিবার। কয়েক বছর ধরে পরিবারের মানুষদের জন্য কোরবানি দিচ্ছি। তারই ধারাবাহিকতায় এবার ছয়টি গরু কোরবানি দিয়েছি। প্রতিবছরই একটি করে বাড়বে। পরিবারের সদস্যরা খুশি থাকলে আমি তৃপ্ত। এফডিসি আমার দ্বিতীয় পরিবার, যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেবো। তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করেছি। রুপালি পর্দার এই তারকার হৃদয় মানবিক, তা তিনি প্রমাণ করেছেন বহুবার। সস্প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী ভুলু বারীর দিকে। করোনাকালে কাজের অভাবে তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। দশ হাজার টাকা দিয়ে সহায়তা করলেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ -এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে ভুলু বারীকে।




Archives

Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ
Image
বরিশালে গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ১২
Image
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিল, চাপে পুলিশ
Image
জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক
Image
বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে