Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৫, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া 
Thursday July 14, 2022 , 11:05 pm
Print this E-mail this

পদত্যাগের খবর আসার পর কলম্বোতে সাধারণ মানুষের আনন্দ মিছিল

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে যাওয়ার পর পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠান তিনি। তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন স্পিকার। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ। গত শনিবার গোতাবায়ার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। সোমবার তিনি শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু তখন কলম্বো বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার কাগজপত্র ঠিক করে দিতে অস্বীকৃতি জানান। এরপর মঙ্গলবার মধ্যরাতে স্ত্রী ও দুইজন নিরাপত্তারক্ষীকে নিয়ে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে মালদ্বীপে চলে যেতে সমর্থ হন গোতাবায়া। সেখানকার মানুষ তার আসার বিষয়টি ভালোভাবে নেয়নি। এরপর নতুন ঠিকানা খুঁজতে থাকেন সাবেক লঙ্কান প্রেসিডেন্ট। তিনি মালদ্বীপের সরকারের প্রতি অনুরোধ জানান, তাকে সিঙ্গাপুর পালিয়ে যেতে যেন বিশেষ বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে সৌদি এয়ারলাইন্সের একটি সাধারণ বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান তিনি। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে সময়ক্ষেপণ করেছে গোতাবায়া। অবশেষে সিঙ্গাপুর গিয়ে তিনি পদত্যাগ করেছেন।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা