Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অনিতা হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন 
Sunday April 26, 2026 , 3:41 pm
Print this E-mail this

সকল অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

অনিতা হত্যার বিচার দাবিতে বরিশালে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএম কলেজের ছাত্রী সানজিদা কবির অনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরাম। রোববার (এপ্রিল ২৬) সকাল ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। সমাবেশে বক্তব্য দেন-সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিনসহ অন্যরা। বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল মুনশি গ্যারেজের মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির অনিতার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর নামের আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ছিল। অনিতার সাথে হিমুর সম্পর্ক থাকলেও এই ঘটনা জানার পর অনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাঁকে হিমুর বাসায় ডেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা বলে অভিযোগ করেন বক্তারা। এসময় অবিলম্বে হিমুসহ অনিতা হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।




Archives

Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’