Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » অতিরিক্ত আইজিপি হলেন বিএমপি’র চৌকস পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান 
Saturday January 22, 2022 , 2:26 pm
Print this E-mail this

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা

অতিরিক্ত আইজিপি হলেন বিএমপি’র চৌকস পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের চৌকস কমিশনার মো: শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) সহ সাত কর্মকর্তা। তাঁরা প্রত্যেকে বাংলাদেশ পুলিশের ১২ ও ১৫তম ব্যাচের কর্মকর্তা। শনিবার (জানুয়ারি ২২) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন-পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার। ১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন-অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো: মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো: শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। এর আগে গেল বছরের ১৭ মে চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়। পুলিশ সদরদপ্তরের তথ্যমতে, অতিরিক্ত আইজিপি পদে আটটি শূন্য পদের মধ্যে সাতটি পূরণ হলো।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে