Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সুষ্ঠ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার 
Thursday February 12, 2026 , 2:17 pm
Print this E-mail this

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী

সুষ্ঠ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী সরোয়ার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অ্যাড. মো: মজিবর রহমান সরোয়ার বৃহস্পতিবার নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠভাবে হচ্ছে। তবে সার্ভার ধীর গতিতে কাজ করায় কিছুটা বিলম্ব এবং ভোটারদের জন্য অসুবিধা হচ্ছে। তিনি আরও জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। নির্বাচনের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরোয়ার উল্লেখ করেন, ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো এবং ভোট শান্তিপূর্ণভাবে চলছে। বরিশালের রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলা জুড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, দুর্গম এলাকায় ভোটার উপস্থিতি সামান্য কম, তবে সেখানেও ভোট চলছে। নির্বাচনের পরিবেশ নিয়ে সুমন উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো বড় সমস্যা দেখা যায়নি। দুই-একটি ছোট সমস্যা সৃষ্টি হলে তা সঙ্গে সঙ্গে সমাধান করা হচ্ছে।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের