Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা 
Wednesday August 20, 2025 , 10:31 pm
Print this E-mail this

সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা

সিলেটের নতুন ডিসি সারওয়ার আলমকে বিমানবন্দরে অভ্যর্থনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহসহ কয়েকজন কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সিলেটের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে সারওয়ার আলমের। সারওয়ার আলম এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) ছিলেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন তিনি। সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে নতুন ডিসি হিসেবে নিয়োগ পান সারওয়ার আলম। সিলেটে সাদাপাথর লুট ও চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই সিলেটে জেলা প্রশাসক পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার সিলেট থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ শের মাহবুব মুরাদ।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা